নাটোরের সিংড়ায় বিয়াস গ্রামে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে(৯) ধর্ষণের অভিযোগে আ. ওহাব (৫০) নামে একজনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে ওহাবকে নিজ বাসা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আ. ওহাব উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের আ. রশিদের ছেলে।
এ বিষয়ে ধর্ষিত মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বিয়াস গ্রামে বোনের খামার পাহারা দিতেন আ. ওহাব। শুক্রবার সকাল ১০ টায় ওহাবের বোন শ্যামা বেগমের খামারের পাশে গেলে তাকে কৌশলে ডেকে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় বাড়িতে ঘটনা খুলে বলে মেয়েটি। পরে স্থানীয়রা ওহাবকে আটক করে পুলিশে খবর দেয়।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানান, আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
