বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeখেলাধুলাস্বস্তি ফিরেছে টাইগারদের

স্বস্তি ফিরেছে টাইগারদের

অনলাইন থেকে: ১০ রানেই ফিরে যেতে পারতেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ সেই ক্যাচটা ধরতে পারেননি। সেখান থেকে যতিন্দর সিং রীতিমতো বিপদজনকই হয়ে উঠেছিলেন। তাকে ফেরালেন সাকিব আল হাসান। দলেও কিছুটা স্বস্তি ফিরল তাতে। আগের ম্যাচেও খেলেছিলেন ৭০ রানের ইনিংস।

এদিন জীবন পেয়েছেন ১০ রানে। সময় যত গড়াচ্ছিল, যতিন্দরকে নিয়ে শঙ্কাটা ততোই বাড়ছিল। তবে চূড়ান্ত সর্বনাশা রূপ ধারণ করার আগে তাকে ফিরিয়েছেন সাকিব। তবে সাকিবের সে বলেও টাইমিংটা দারুণ হয়েছিল যতিন্দরের। ডিপ স্কয়ার লেগে লিটনের হাতে ধরা পড়েছেন ওমানি এই ব্যাটার। তাতে অধিনায়ক মাহমুদউল্লাহও কিছুটা স্বস্তি পাবেন বৈকি!

বর্তমান স্কোর-

রান: ১১২
ওভার:১৮
উইকেট: ০৮

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular