প্রেমিক-প্রেমিকা আখ্যা দিয়ে বিচারের নামে তরুণীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিক-প্রেমিকা আখ্যা দিয়ে বিচারের নামে এক গার্মেন্টকর্মী তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দানিয়াল (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দানিয়াল বাড়ৈভোগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এক গার্মেন্টকর্মী তরুণী শুক্রবার রাতে কাজ শেষে আরেক সহকর্মী ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় দানিয়াল ও তার আরেক বন্ধু তাদের পথরোধ করে তাদের নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে নিজের ইজিবাইকে তুলে তরুণীকে গ্যারেজে নিয়ে দানিয়াল প্রথমে ধর্ষণ করে। পরে দানিয়ালের আরেক বন্ধু তরুণীকে ধর্ষণ করে।

পরবর্তীতে সারারাত তরুণীকে দুইবন্ধু মিলে ধর্ষণ শেষে ভোরে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে তরুণী তার কারখানার মালিকসহ স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় এসে অভিযোগ করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। দুজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর