সোমবার, জুন ২৯, ২০২৬
Homeদেশের খবররাতে মেয়েটিকে ফোন করে ডেকে নিয়ে ধর্ষণ; এ সময় মেয়েটির চিৎকারে...

রাতে মেয়েটিকে ফোন করে ডেকে নিয়ে ধর্ষণ; এ সময় মেয়েটির চিৎকারে…

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীতে বিয়ের আশ্বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. ইসমাইল। মামলার আরেক আসামি ইসমাইলের আপন ছোট ভাই মো. রিপন। তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রিপনের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে গত শুক্রবার রাতে রিপন মেয়েটিকে ফোন করে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বাড়ির লোকজন এসে রিপনকে আটক করেন।

রাতেই খবর পেয়ে রিপনের বড় ভাই ইসমাইল এসে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান। পরে শনিবার সকালে ইসমাইল বিয়ের বিষয়টি অস্বীকার করে রিপনকে অন্যত্র সরিয়ে দেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মেয়েটির পরিবারকে হুমকি দেন।

পরে গতকাল রাতে কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।

কিশোরীর মা বলেন, রিপন ও তার ভাই ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular