টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী।

বুধবার (১৭ নভেম্বর) ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে আসতে শুরু করেছে ভক্তরা।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ আর এম সোলাইমান মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভাসানী ভক্তরা মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। তার মধ্যে রয়েছে আলোচনা সভা, বাউল গান পরিবেশন, মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দু:স্থদের মাঝে খাবার বিতরণসহ কাঙালি ভোজ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর