টাঙ্গাইলে মসজিদের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের পাশে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারামারুরা আল-নূর জামে মসজিদের পাশ থেকে চাঁদরে ঢাকা অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে ঝোঁপের মাঝে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ সদস্যরা নারীর মরদেহটি উদ্ধার করেন।

 

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর