মসজিদের বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর চার বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. আল-আমিন গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ নভেম্বর) খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২২ নভেম্বর বিকাল ৪টার দিকে ভুক্তভোগী চার বছরের শিশু তার দুই বছরের ভাইসহ সাতক্ষীরার শ্যামনগর থানাধীন এলাকায় বাড়ির পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল। আসামি আল-আমিন তাদেরকে কদবেল খাওয়ার প্রলোভন দেখিয়ে মধ্যমপাড়া জামে মসজিদের বাথরুমের নিয়ে যায়।

সেখানে চার বছরের শিশুটিকে জোরপূ্র্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে আল-আমিন পালিয়ে যায়। শিশুটি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুর দাদি বাদী হয়ে অভিযুক্ত আল-আমিন গাজীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। আসামিকে ধরতে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর