বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় এক অটোরিক্সার যাত্রী ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরোও দুইজন। নিহত ওই ছাত্রী গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা আক্তার।

তিনি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে হাবুল মিয়ার মেয়ে। শুক্রবার (৩নভেম্বর) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে এদুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডের গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে ভালিয়াটা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় ওই অটোরিক্সায় থাকা হাফিজা আক্তার ঘটনাস্থলে নিহত হয়।

এসময় আহত হয় আরো ২জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটকে করলেও চালক পালিয়ে চলে যায়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular