রবিবার, মে ১০, ২০২৬
Homeদেশের খবরপ্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

নিউজ ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার চরমথুরা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

থানায় অভিযোগ সুত্র ও ঘটনার শিকার শিশুটির পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার দিকে ধর্ষণের শিকার শিশুটি প্রতিদিনের ন্যায় হৃদয় প্রকাশ বাবু (২৫) এর বোন নিপা আক্তারের নিকট প্রাইভেট পড়ার জন্য তাদের বসত ঘরে যায়।

পড়তে গিয়ে প্রাইভেট শিক্ষক নিপা আক্তারকে ঘরে না পেয়ে পুনরায় সে ঘরে আসতে চাইলে ধর্ষক তাদের বসত ঘরের দরজা বন্ধ করে দেয়।

এক পর্যায়ে ধর্ষক ওই শিশুকে খাটের উপরে শুইয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। বহু কষ্টে ওই শিশু চিৎকার দেয় এবং আশে পাশের লোকজন তার চিৎকার শুনে ডাক চিৎকার দিলে ধর্ষক কৌশলে পালিয়ে যায়।

ধর্ষিত শিশুর অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular