চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে ২ দিন আটকে রেখেন ধর্ষণ করে এক যুবক।
জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান।
পুলিশ জানায়, ৬ ও ৭ ডিসেম্বর মিজমিজি এলাকার একটি প্রতিষ্ঠানের নারী বিক্রয় প্রতিনিধিকে এক যুবক নিজেকে ইউনিলিভারের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে। পরে একটি বাড়িতে নিয়ে ওই যুবক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ দেন তরুণী।
ওসি মশিউর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই কর্মকর্তা পলাতক রয়েছে। তরুণীর অভিযোগটি তদন্ত করে দেখছি আমরা। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
