সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ধনবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীড়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের হাজরাবাড়ী কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল মিয়া (৩২), টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে পেশায় মিনিট্রাক চালক। সুমন মিয়া (২৬), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে মরিচ ব্যবসায়ী।

ধনবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, জামালপুরগামী পিকআপটির সঙ্গে মধুপুরগামী ইটবাহী ট্রাকের সংঘর্ষ হলে তারা দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular