শনিবার, মে ৯, ২০২৬
Homeবিবিধসখীপুরে উপজেলা আ.লীগ সভাপতি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সখীপুরে উপজেলা আ.লীগ সভাপতি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে সহস্রাধিক অসহায় ও দুস্থদের মাঝে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ শওকত সিকদারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান,  উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক রওশনারা রিতা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শারমিন সুলতানা , পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, , যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদসহ যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলহাজ্ব শওকত সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই উপজেলা অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। সমাজের  বিত্তবান মানুষদের তিনি শীতার্তদের পাশে দাড়াবার আহবান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular