শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফলে মহাসড়কে উত্তরবঙ্গ-ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা ভোগান্তিতে পড়েন বেশি। এছাড়াও পণ্য ট্রাকে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছিল ব্যবসায়ীরা।

রাজধানীর শ্যামলী থেকে আসা বগুড়াগামী যাত্রী রহিমা বলেন, ‘ভোররাত থেকে সড়কটিতে যানজটে সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বসে থাকতে থাকতে শীতের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে’।

পরিবহন শ্রমিকরাবলেন, ‘সকাল টোলের কাছাকাছি পোঁছেছি অনেক ভোগান্তির পর। এখানে এসে আটকে রয়েছি রয়েছি যানজটের কারণে। ফলে কাঁচা মাল নিয়ে বিপাকে পড়েছি,।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ‘পরিবহনের চাপ থাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular