ঘাটাইল নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ০৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২৪ জন সংরক্ষিত ও ৭২ জন সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু , উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম সরকার পিপিএম সহ নব-নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যগণ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর