শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত যুবক

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত যুবক

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর ট্রেনে কাটা অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, যুবকটি রেললাইন দিয়ে হাটছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত হয়ে মারা যায়।

এ বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকর জানানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular