এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে নুসরাত নামের এক দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সখীপুর উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নুসরাত ওই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত শনিবার সকাল ১০ টার দিকে বাড়ির কাছেই খেলা করছিল। দৌড়ে খেলা করার সময় বাড়ির পাশের গভীর পুকুরে পড়ে যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।