শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeদেশের খবরশিম পাড়তে গাছে উঠে প্রাণ গেলো নারীর

শিম পাড়তে গাছে উঠে প্রাণ গেলো নারীর

যশোরের শার্শায় শিম পাড়তে গাছে উঠে পড়ে গিয়ে পারুল বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলোনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম কলোনিপাড়ার বাসিন্দা আইজুল ইসলামের স্ত্রী।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল খালেক এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়ির আঙিনায় শিম পাড়তে একটি গাছে উঠেছিলেন পারুল বেগম। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular