সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে গবাদি পশু বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন গৃহকর্তা

ঘাটাইলে গবাদি পশু বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন গৃহকর্তা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তেরবাড়িয়া গ্রামে আগুন থেকে গবাদি পশু বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মারাত্মক আহত স্বামীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে দগ্ধ গৃহকর্তা শাহাদৎ হোসেন সাধু (৫৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গৃহকর্তার মেয়ে সাজেদা বেগম এবং তার প্রতিবেশী শিহাব হোসেন।

গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে শাহাদৎ হোসেনের গোয়ালঘরে আগুন লাগে। গবাদি পশু বাঁচাতে গিয়ে শাহাদৎ হোসেন সাধু ও তার স্ত্রী জয়মনা (৪৫) আগুনে মারাত্মক দগ্ধ হন। এতে শাহাদতের দেহের প্রায় সত্তর শতাংশ এবং স্ত্রীর শরীরের প্রায় ত্রিশ শতাংশ পুড়ে যায়।

স্বামী-স্ত্রী দুজনকেই গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গৃহবধূ জয়মনা এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়ালঘরে থাকা তাদের একটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। দুটি গরু গুরুতর দগ্ধ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular