সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সাহিত্য কণ্ঠ'র সভা ও কবি মিলন মেলা অনুষ্ঠিত

ভূঞাপুরে সাহিত্য কণ্ঠ’র সভা ও কবি মিলন মেলা অনুষ্ঠিত

শফিউর রহমান, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে কবি মিলন মেলা ও টাঙ্গাইল থেকে প্রকাশিত সাহিত্য নির্ভর পত্রিকা মাসিক সাহিত্য কণ্ঠের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহিত্য কণ্ঠের সম্পাদক কবি আযাদ কামালের সভাপতিত্বে কবি ও গবেষক মামুন তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহম্মেদ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন- লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ছড়াকার ও চিত্রশিল্পী শাজু রহমান, এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- কবি ও ছড়াকার জয়নুল জমসের, সাহিত্যকন্ঠের নির্বাহী সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, কবি সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, অভিজিৎ ঘোষ, কামরান পারভেজ ইভান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular