বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeজাতীয়রমজান চাকরিজীবীদের যে সুখবর দিল মন্ত্রীসভা

রমজান চাকরিজীবীদের যে সুখবর দিল মন্ত্রীসভা

অনলাইন থেকে: প্রতি বছরের মতো এবারও রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৩ (২০২২ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, আধা-স্বায়ত্তশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। তবে রমজানে জোহরের নামাজের বিরতি থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, রেলওয়ে, ডাক, কলখারখানা ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হাসপাতাল, এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। তাদের নিজস্ব আইনে অনুযায়ী এসব প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular