বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-আউশ ধানের বীজ 

ভূঞাপুরে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-আউশ ধানের বীজ 

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ পাচ্ছেন ২ হাজার ২০০ কৃষক। ২০২১-২২ অর্থ বছর খরিপ-১/২০২২-২৩ মৌসুমী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে জেলার ভূঞাপুর উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এরাই ধারাবাহিকতা রবিবার (১১ এপ্রিল) তৃতীয় দিনেও সার ও আউশ ধানের বীজ কৃষকের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান ও কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির।

বিনামূল্যে কৃষি উপকরণের মধ্যে রয়েছে- ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ ১০ কেজি এমওপি সার। প্রত্যেক কৃষক সব মিলিয়ে মোট ৪৫ কেজি উপকরণ পাবেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির বলেন, উপজেলা ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ২০০ কৃষককে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের কৃষি বান্ধব কর্মসূচি কর্যক্রমের আওতায় মৌসুমী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত বারের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণের মতো কৃষকদের মাঝে আউশ ধান চাষে আগ্রহ বেড়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular