সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঈদের আগেই টাঙ্গাইলের গোড়াই ফ্লাইওভার ও সিরাজগঞ্জের নকলা ব্রিজ উন্মুক্ত

ঈদের আগেই টাঙ্গাইলের গোড়াই ফ্লাইওভার ও সিরাজগঞ্জের নকলা ব্রিজ উন্মুক্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: যানজট এড়াতে ঈদের আগেই আগামী ২৫ এপ্রিল যানবাহন চলাচলের জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভার ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের নকলা ব্রিজ উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এছড়া রাস্তার কারণে মহাসড়কে যানজটের আশঙ্কা নেই বলেও জানান তিনি।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহাসড়ক এলাকার গোড়াইয়ে নির্মিত ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের কারণে মহাসড়কে যানজট সহনীয় পর্যায়ে থাকে। যদিও এসব রাস্তার কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। বিশেষ বিবেচনায় ঈদের আগেই খুলে দেয়া হচ্ছে। এরফলে এসব অংশে যানজট হওয়ার সম্ভবনা নেই। বিকল্প রাস্তাগুলোতে যদি গাড়িগুলো ডাইভার্ট করে দেয়া যায় তাহলে মহাসড়কে ট্রাফিক চাপ কমবে।

সচিব বলেন, মন্ত্রাণালয়ের পক্ষ থেকে আমাদের একটি সেন্টাল কন্টোল রুম থাকবে। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে। তাছাড়া মহাসড়কে পুলিশের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের সাথেও আমরা কিছু কিছু বিষয় সমন্বয় করছি। দুই বছর করোনার পরিস্থিতির পরে এবার ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাবে। এ বিষয়টি বিবেচনা করে আমরা প্রস্তত রয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএস মনির হোসেন পাঠান, সাসেকের প্রকল্প পরিচালক মো. ইসাক, সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূরে আলম, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামসহ সড়ক বিভাগেরর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular