Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ভূঞাপুরে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ভূঞাপুরে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড গোবিন্দাসী আউটলেট শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোসবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী আউলেট শাখা অফিসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হিমালয় গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, জাতীয় মুফাসসির পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, আউটলেট ম্যানেজার মো. ইব্রাহিম হোসাইন, অপারেশন ম্যানেজার মাসুদ মিয়া প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা আলহাজ্ব শহীদুল ইসলাম।

RELATED ARTICLES

Most Popular