বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতী৭০ হাজার মিটার অবৈধ চায়না কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

৭০ হাজার মিটার অবৈধ চায়না কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ৩২ লাখ টাকা মূল্যের ৭০ হাজার মিটার মাছ ধরার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ জুন) বিকালে উপজেলার চারান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান জানান, চারান বাজারে অভিযান পরিচালনাকালে তিনজন অবৈধ জাল ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার চায়না জাল ও ১২ লাখ টাকা মূল্যের ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ব্যবসায়ী মো. মজনু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular