বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeজাতীয়বিএনপিকে মায়ার হুমকি, যা বলে শাসালেন

বিএনপিকে মায়ার হুমকি, যা বলে শাসালেন

  • অনলাইন থেকে: ৭৫’র হাতিয়ার গর্জ্য ওঠুক আরেকবার-বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কোনো উল্টো পাল্টা বলবেন না, তাহলে মুখে টেপ লাগিয়ে দেওয়া হবে।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এখন আর ঘুম আসার সময় নাই। এতো বছর ঘুম আসছেন। এখন জাগ্রত হতে হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন আর ঘুম আসার সময় নেই, অনেক ঘুম আসছেন, এখন জাগ্রত হয়ে মাঠে থাকতে হবে।

৭৫’র হাতিয়ার গর্জ্য ওঠুক আরেকবার এই বক্তব্যে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম অস্ত্র কোথায়, কোথায় অস্ত্র রাখছেন। আওয়ামী লীগকে শেষ করার জন্য, মুক্তিযুদ্ধকে শেষ করার জন্য, শেখ হাসিনাকে শেষ করার জন্য অস্ত্র রাখছেন, কোথায় রাখছেন এই অস্ত্র। প্রশাসনের কাছে অস্ত্র জমা দেন। দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, গর্জে ওঠতে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী গর্জে ওঠলে পালাবার পদ পাবেন না। উল্টো পাল্টা কথা বলবেন না, তাহলে মুখে টেপ লাগিয়ে দেব।

‘আপনারা (বিএনপি) আবার একটা ৭৫ সৃষ্টি করতে চান, আপনারা কারা। আপনারা খুনি, আপনারা ৭১’র খুনি ৭৫’র খুনি,আপনরা জেল হত্যার খুনি। এই সুযোগ আর দেওয়া হবে না। আপনারা তো ৭৫ খুনি, সব খুনি আপনাদের (বিএনপির) দলে।’

মায়া আরও বলেন, বিএনপিকে প্রতিহত করার মধ্যে দিয়ে দুইটা কাজ করতে হবে, একটা হলো শেখ হাসিনাকে যারা হত্যা করতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া। অপরটা হলো আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করা।

পদ্মা সেতুর উদ্বোধনের দিকে ইঙ্গিত করে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী ২৫ তারিখ হবে নৌকাকে বিজয় করার আরেকটা ইতিহাস। দেশের মানুষ অপেক্ষায় আছে কবে আসবে ২৫ তারিখ কবে যাবে পদ্মাসেতু পারি দিয়ে।

আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত আবারও ষড়যন্ত্র করতে মাথাচাড়া দিয়ে ওঠতে চাচ্ছে। এরা হলো বিষধর সাপ, যেকোনো মুহূর্তে সুযোগ পেলেই তারা ছোবল দেবে। এদেরকে কোনো ছাড়া দেওয়া হবে না।

এই বিএনপি জামায়াত থেকে সর্তক থাকতে হবে। বিএনপি জামায়াত যদি দেশে মধ্যে কোনো ষড়যন্ত্র করে তাহলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।

৭৪’র পরে দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে— বিএনপির নেতাকর্মীদের এমন বক্তব্যে প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন দ্রব্যমূল্য মজুদ করে দেশের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তারা চায় দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি হোক। বিএনপি কখনো চায় না দেশের মানুষ ভালো থাকুক।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন এমপি ও হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular