বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ফল উৎসব: আনন্দে মাতোয়ারা ক্ষুদে স্কুল শিক্ষার্থীরা!

টাঙ্গাইলে ফল উৎসব: আনন্দে মাতোয়ারা ক্ষুদে স্কুল শিক্ষার্থীরা!

  • ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়টা চলছে মৌসুমী ফলের মুধু মাস। এদিনে নানা রকমের ফলের ছড়াছড়ি হাট-বাজারে ফলের দোকানগুলোতে। কিন্তু বাহারি ও নানা ধরণের ফলের নাম আমরা ক’জনই বা জানি। আমরা বিভিন্ন ফলের সাথে পরিচিত থাকলেও ক্ষুদে শিশু শিক্ষার্থীরা হাতে অতিপরিচিত ফলের নামগুলোই জেনে থাকেন। তবে, আরও যে কত ধরণের দেশি-বিদেশি ফলমূল রয়েছে সেগুলো নামের সাথে আমরা কমই পরিচিত। সেইসাথে বহু অজানা ফলের সঙ্গে শিশুরাও অপরিচিত।

তাই তো এবার ফল উৎসবে ফলের সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের পরিচিতির জন্যে ভিন্ন রকম এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর শহরের রফিক-রাজু ক্যাডেট স্কুল কর্তৃপক্ষ। প্রতিবারের ন্যায় এবারো প্রতিষ্ঠানটি ফল উৎসের আয়োজন করেছে। শনিবার (১১ জুন) স্কুলের শ্রেণি কক্ষেই শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব পালনসহ বিভিন্ন ধরণের ফলের সাথে পরিচিত আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শ্রেণি কক্ষের টেবিলের উপর থরে থরে সাজানো আম, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস, মাল্টা ও লিচুসহ হরেক রকমের বাহারি ফল। বাতাসে মৌ-মৌ করছে রসালো ফলের ঘ্রাণ। রসে টইটম্বুর এসব ফল খুদে শিক্ষার্থীরা নিজ হাতে নিয়ে আনন্দ সহকারে খাচ্ছে। মধুমাসের বাহারি ফলের পরিচয় পরিচিতি আর রসালো স্বাদ এবং তার পুষ্টিগুণের জানান দিতে এমন আয়োজন বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

এদিকে, ফল উৎসবে আগত শিশু শিক্ষার্থীরা হরেক রকম বাহারি ফল নিজেদের ইচ্ছে মতো খেতে পেরে আনন্দে আত্মহারা হয়ে যায়। খুদে শিক্ষার্থীরা জানায়, এরআগে কখনো ফল উৎসব দেখেনি। অনেক ধরণের ফলের সাথে আমরা পরিচিত হলাম। স্যার ও ম্যাডামরা আমাদের সব ফলের সস্পর্কে জানিয়েছে কোন ফলের কি উপকার ও গুন। শুধু তাই নয়, সেইসাথে নিজদের ইচ্ছে মতো পছন্দের ফল খেয়েছি আমরা। ফল উৎসবে আমরা খুব আনন্দিত।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন ফল উৎসবে বারো রকম ফলের ভেতরে ছিল আম, কাঁঠাল, লিচু, তাল, তরমুজ, জামরুল, পেঁপে, সবেদা, পেয়ারা, কলা, শশা ও আতা। ফল উৎসবে আসা খুদে শিক্ষার্থীদের এসব দেশি ফলের সাথে পরিচয় করিয়ে গুণাগুণ তুলে ধরেছেন শিক্ষকরা। ফল উৎসবে এসে ওদের সঙ্গে আমরাও ফলমূল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। স্কুল কর্তৃপক্ষে প্রতিবছরই এমন উৎসব পালনের আহবান জানান তারা।

রফিক-রাজু ক্যাডেট স্কুলের পরিচালক শারমিন আক্তার বলেন, বলেন, ২০১৯ সাল থেকে প্রতিবছর গ্রীষ্মকালীন ফল উৎসব করে আসছি। বর্তমান সময় ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখলো, কিন্তু নাম জানল না। তাই শিক্ষার্থীদের সঙ্গে ফলের পরিচয় করে দেওয়া জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বাড়ী থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে দোকান সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে এক ধরণের আনন্দ অনুভব হয়। প্রতি বছর এমন আয়োজন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular