শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে ভয়াবহ ভূ'মিকম্প, অন্তত ২৮০ জনের মৃ'ত্যু

আফগানিস্তানে ভয়াবহ ভূ’মিকম্প, অন্তত ২৮০ জনের মৃ’ত্যু


আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে ভয়াবহ ভূমি’কম্প আঘাত হেনেছে। এতে নি’হত হয়েছেন কমপক্ষে ২৮০ জন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২২ জুন) ভোরে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্প আ’ঘাত হানে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের ধ্বংসস্তূপের দৃশ্য উঠে এসেছে।

আফগানিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা ২৮০ জনের বেশি বাড়তে পারে এবং আরও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬.১। মাটির ৫২ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তি স্থল। সেখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির প্রভাব আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।

তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, অনুসন্ধান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিক’ম্প অনুভূত হয়েছে। তবে দেশটিতে এই ভূমি’কম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল করিমি টুইটে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি প্রবল ভূমি’কম্প হয়েছে, যা আমাদের শত শত দেশবাসীকে নি’হত ও আহত করেছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বং’স করেছে।

‘আরো বিপ’র্যয় এড়াতে আমরা সব সাহায্য সংস্থাকে অবিলম্বে দুর্গত এলাকায় টিম পাঠাতে অনুরোধ করছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular