রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে সামিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন)

বেলা ১১টার দিকে বাসাইল এসআর পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত সামিয়া ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক ছানোয়ার হোসেনের মেয়ে। সামিয়া স্থানীয় রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সকালে খাবার খেয়ে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সামিয়া বাড়িতে ফিরেনি। পরে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে পাশ^বর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দাঁয়িত্বরত চিকিৎসক নাহিদ খান বলেন, ‘মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তার পরিবার লাশ নিয়ে গেছে।’

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular