রবিবার, আগস্ট ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে মাসুদের ঘাটে অবৈধভাবে চলছিল বালু উত্তোলনের মহোৎসব, ৬ ট্রাক জব্দ

ভূঞাপুরে মাসুদের ঘাটে অবৈধভাবে চলছিল বালু উত্তোলনের মহোৎসব, ৬ ট্রাক জব্দ

  • রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ও বিক্রি করার অপরাধে উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মাসুদুল হক মাসুদের ঘাট থেকে বালু বোঝাই ৬টি ট্রাক জব্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি বাজার এলাকার ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বালুঘাট থেকে ট্রাকগুলো জব্দ করা হয়।

শনিবার (২৫ জুন) দুপুরে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফায়সাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন হচ্ছিল ইউপি চেয়ারম্যানের বালুঘাটে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বালুঘাট মালিককে পাওয়া যায়নি এবং ট্রাকে থাকা চালকরা পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। পরে ট্রাকগুলো জব্দ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular