মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে জীবন দিলেন প্রথম স্ত্রী

টাঙ্গাইলে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে জীবন দিলেন প্রথম স্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খালেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ।

সে উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধেরুয়া রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রশিদ দেওহাটা গ্রামের হালিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন মীর দেওহাটা গ্রামের খালেদা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। আনোয়ার ২ বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে বিয়ে করেন।

এ বিষয়টি গত এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী খালেদা জানতে পারেন। এরপর থেকে তাদের সংসারে কলহ শুরু হয়। এরই ন্যায় শনিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার (৯৯) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে।

উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে গাজীপুরের জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular