শনিবার, মে ৯, ২০২৬
Homeধর্মীয়পবিত্র ঈদুল আযহা ১০ জুলাই

পবিত্র ঈদুল আযহা ১০ জুলাই

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফলে আগামী ১০ জুলাই রবিবার দেশে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১০ জুলাই (১০ জিলহজ) রোববার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বছার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular