বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পুলিশের পোশাক উদ্ধার 

সখীপুরে পুলিশের পোশাক উদ্ধার 

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জনতার হাতে আজাদ মিয়া(২৫) নামের এক ভুয়া পুলিশ আটক হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে। আজাদ ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের ইয়ারমামুদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে থেকে উপজেলার পর্যটন এলাকা পলাশতলীতে পুলিশের পোশাক পড়ে আজাদ ঘোরাফেরা করে। পুলিশের পোশাক পড়ে সে টিকটক বানাতো বলে জানা গেছে। তাঁর পরিচয় জিজ্ঞেস করলে প্রথমে নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এতে সন্দেহ হলে স্থানীয়রা সখীপুর থানা পুলিশকে খবর দেন।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে আজাদ মানসিক ভরসাম্যহীন বলে জানা যায়। পোশাকটি উদ্ধার করে থানায় জমা রাখা হয়েছে। পোশাকটি পুরাতন বলে তিনি নিশ্চিত করেন ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular