শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযমুনা নদীতে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে গোসলে নেমে নিখোঁজ যুবক

যমুনা নদীতে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে গোসলে নেমে নিখোঁজ যুবক

  • ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আনন্দ-উল্লাস উদযাপন করতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ঘুরতে গিয়ে নৌকা থেকে লাফিয়ে পানিতে গোসলে নেমে মো. শরিফ (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তবে, এখনো তার সন্ধ্যান পায়নি উদ্ধারকর্মী ও স্বজনরা।

নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সোমবার (১১ জুলাই) দুপুরে কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যায়। পরে ঘুরাঘুরি শেষে রাতে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছলে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে লাফিয়ে গোসলে নামেন।

তার একপর্যায়ে শরিফের অন্যান্য বন্ধুরা নৌকায় ওঠে আসলেও শরিফ নৌকা উঠে আসেরি। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাপলা বলেন, সোমবার বিকালের ঘটনা। আজ মঙ্গলবার সকালে জানতে পারেছি নিখোঁজ স্বজনদের থেকে। ওই নৌকায় ৪-৫ জন বন্ধু মিলে পিকনিককে গিয়েছিল। ফেরার পথে গোসলে নেমে এক বন্ধু নিখোঁজ হয়। ঘটনাস্থলে গিয়েছিলাম।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধ্যান এখনো মেলেনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। স্থানীয় লোকজনদের সহযোগিতায় ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular