সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক: সস্প্রতি নড়াইলে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবিতে ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক সহিংসতা’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে পৌর শহরের টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুণ্ঠন ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘এ দেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সবসময়ই সক্রিয় রয়েছে। এরা সুযোগ পেলেই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়।

তারা আরও বলেন, এরা সংবিধান বুঝেনা, আইনের শাসন মানে না। এরা দেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। অথচ, একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ দেশের জন্য এ দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, ৩০ লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন। যারা এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।

সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক তমাল বিহারী দাস, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমুখ।

এ সময় অংশ নেন, ‌শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের টাঙ্গাইল জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, প্রচার সম্পাদক বিভাস চৌধুরী, শহর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার স্কাউট বিষয়ক সম্পাদক শহীদুল হোসেন প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর