টাঙ্গাইলে শ্রমিকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঐতিহ্য আর সংগ্রামের মধ্য দিয়ে টাঙ্গাইলে জেলা শ্রমিকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে পথ সভার আয়োজন করে। টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক একেএম মনিরুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, আব্দুল হামিদ তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, যুগ্ম-সাধারন সম্পাদক নূরুল ইসলামসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ও আব্দুস সালাম পিন্টুর মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সুলতান সালাউদ্দিন টুকুর সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবী জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর