বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিললো স্কুলছাত্রের লাশ

টাঙ্গাইলে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিললো স্কুলছাত্রের লাশ

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ৭ দিন পর বাঁশঝাড়ের পাশে ডোবা থেকে হৃদয় মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের ওই ডোবায় অর্ধগলিত লাশটি পাওয়া যায়। হৃদয় ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, হৃদয় গত ৭ দিন ধরে নিখোঁজ ছিল। ২২ আগস্ট শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের পর থেকে আত্বীয়-স্বজন ও ছেলের বন্ধুবান্ধবের বাড়িসহ সকল জায়গায় খোঁজ করা হয়। কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

রোববার সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশঝাড়ের পাশে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ শনাক্ত করেন।

গোপাালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হৃদয়ের বাবা থানায় নিখোঁজ ডায়রি করার পর পুলিশ খোঁজখবর নেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এটা একটি হত্যা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular