বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরি!

সখীপুরে চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরি!

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে হাতীবান্ধা ইউনিয়নের ৫ বা‌রের চেয়ারম‌্যান গিয়াস উ‌দ্দি‌নের বা‌ড়ি‌তে দু:সাহ‌সিক চু‌রির ঘটনা ঘটেছে । শনিবার দিবাগত রাতে উপজেলার হাতিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

চেয়ারম্যানের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেয়ারম্যান ও তাঁর স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। গভীর রাতে দরজার কাছে সাবল দিয়ে ঘরের বেড়া কেটে দরজার খিল খুলে ঘরে ঢুকে।

তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় চোরেরা ১০ভ‌রি স্বর্ণের গহনা ও নগদ অর্থসহ ১১লাখ টাকার মালামাল চু‌রি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে আতঙ্ক বিরাজ করছে। সখীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পিয়াস উদ্দিন জানান, এমন দুঃসাহসিক চুরির ঘটনা, তাও আবার আমার ঘরে, জীবনে প্রথম দেখলাম।

সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular