বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি 

টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি 

নিজস্ব প্রতিনিধি:রাজধানী ঢাকাসহ সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচিতে পুলিশে গুলিবর্ষণ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপি প্রতিবাদ সামাবেশ করেছে।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শান্তিকুঞ্জ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির জ্যেষ্ঠ যুগ্মা আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী, শহর বিএনপির আহবায়ক মেহেদী হাসান আলীম প্রমুখ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাইর রহমান জিন্নাহ, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আকন্দ, সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব ইজাজুল হক সবুজ, জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা তাঁতীদলের আহবায়ক শাহ-আলম, জেলা কৃষকদলের সদস্য সচিব সামিমুর রহমান সামিম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেনসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলাদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular