শনিবার, মে ৯, ২০২৬
Homeবিনোদনসুইমিং পুলের নীল জলে সৃজিত-মিথিলার স্নানের ছবি তুমুল ভাইরাল, দেখুন সেই ছবি

সুইমিং পুলের নীল জলে সৃজিত-মিথিলার স্নানের ছবি তুমুল ভাইরাল, দেখুন সেই ছবি

সৃজিত মুখার্জি ও তাঁর স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা ইদানিং প্রায়ই ভেসে যাচ্ছেন রোম‍্যান্সের সাগরে। সম্প্রতি সৃজিত ও মিথিলার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে,

মিথিলা ও সৃজিত সুইমিং পুলের নীল জলে জলকেলিতে মত্ত। কখনও দুজন একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন। কখনও আবার দুজনে উপভোগ করছেন জলে ভাসমান শরীরকে। একটি ছবিতে তাঁদের সঙ্গে দেখা গেছে মিথিলার কন্যা আইরা (Aira)-কেও। সৃজিত আইরাকে নিজের মেয়ে বলেই মনে করেন বলে জানিয়েছেন মিথিলা।

হঠাৎই বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। 2019 সালে ঘরোয়া অনুষ্ঠান করে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু তার পরেই 2020 সালে করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে মিথিলা বাংলাদেশে ও সৃজিত ভারতে আটকে পড়েন।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular