টাঙ্গাইলে ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি শিবলী সম্পাদক রিপন

নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলা বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়আগামী তিন বছরের জন্য এম শিবলী সাদিক সভাপতি ও আ.ন.বজলুর রহীম রিপন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। শনিবার সদর উপজেলার ঘারিন্দা সোল পার্কে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আলী খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এসময় জেলা ও উপজেলার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক এসোসিয়েশনের সভাপতি সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর