বিএনপি বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় গৌরবের অংশিদার হতে পারতেন ….তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশী চ্যানেলগুলো প্রতিবছর ১৪০ মিলিয়নের মতো খরচ করে। নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে এটি এখন থেকে সাশ্রয় হবে। ৭/৮ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ খরচ উঠে আসবে এর পর থেকে যা হবে তা লাভ। ইতিমধ্যেই যে সকল দেশে ফুট প্রিন্টিং আছে সে সকল দেশের সাথে ব্যবসায়ীক আলাপ চলছে। এটাতো দৃশ্যমান লাভ। আরেকটি লাভ হলো আমরা বিশ্বে স্যাটেলাইটের জন্য ৫৭তম দেশ হয়েছি। এটি একটি জাতীয় গৌরবের বিষয়। আর একটি রাজনৈতিক দল বিএনপি এই জাতীয় গৌরবের অংশিদার হতে পারতেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ধন্যবাদ জানিয়ে। কিন্ত সেই গৌরবের অংশিদার হতে পারেননি। এটি একটি অ™ু¢দ রাজনৈতিক কালচার। বিএনপি দলের চিন্তা চেতনার উর্দ্ধে উঠতে পারেন না। তিনি শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, নবম ওয়েজবোর্ডের মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অর্ন্তভুক্ত করার জন্য কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আগামী দুই তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করা হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়নোর জন্য তথ্য মন্ত্রনালয় সারাদেশে তথ্য অভিযান পরিচালনা করেছে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রতিবেদন সংবাদপ্রত্র ও টিভিতে বেশী বেশী প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। মতবিনিময় কালে সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরলে তথ্য প্রতিমন্ত্রী সেসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর