বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফারুক, সম্পাদক জোয়াহের

টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফারুক, সম্পাদক জোয়াহের

নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) কে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে শেষে দলের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে টাঙ্গাইল আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ডা. দীপু মণি।

সম্মেলন কেন্দ্র করে টাঙ্গাইলে সাজ সাজ রব বিরাজ করছে। সম্মেলনস্থল টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও বঙ্গবন্ধুসহ বিভিন্ন নেতার নামে তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সম্মেলনে উপস্থিত হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular