সোমবার, জুন ২৯, ২০২৬
Homeদেশের খবরস্বামীর কাছে টাকা পাবে বলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ

স্বামীর কাছে টাকা পাবে বলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‍্যাব-১২।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণপাড়া এলাকার রমজানের ছেলে শেরালী হোসেন ওরফে শেরে (৪৮) ও নুকালী পূর্বপাড়া এলাকার লতিফ সরকারের ছেলে ইয়াসিন সরকার (৩৫)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত শেরালী ও ইয়াসিন শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা (ধর্ষণ মামলা) মামলার আসামি। গত ৯ নভেম্বর মামলা হওয়ার পর থেকে তারা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিস বলেন, গত ৭ নভেম্বর শাহজাদপুর উপজেলার নুকালী এলাকায় এক নারীকে তার স্বামীর কাছে টাকা পাবে বলে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে তারা তাকে স্থানীয় একটি স্কুলের বারান্দায় নিয়ে ধর্ষণ করে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব তাদের গ্রেপ্তার করে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular