টাঙ্গাইলের সখীপুরে প্রয়াত শামীমের স্মরণে আয়োজিত শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
‘মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে বোয়ালী মধ্যপাড়া শের-ই-বাংলা মাঠে অনুষ্ঠিতব্য সিজন-০১-এর প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সান বান্ধা স্পোর্টিং ক্লাব, সখীপুর ও কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশ।
আয়োজকরা জানান, শামীমের স্মৃতিকে ধরে রাখা এবং তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
খেলায় উদ্বোধক হিসেবে থাকবেন সিঙ্গাপুরপ্রবাসী মো. রাজিব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. শফিকুল ইসলাম (গনি), যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। বরেণ্য অতিথি হিসেবে থাকবেন মো. মাসুম মিয়া, সহকারী টাউন সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ।
টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন রাখা হয়েছে। আয়োজকরা খেলাটি উপভোগ করতে ক্রীড়াপ্রেমী দর্শকসহ স্থানীয়দের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
শামীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
