বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবর্তমান নির্বাচন কমিশন পুরুষও না মহিলাও না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বর্তমান নির্বাচন কমিশন পুরুষও না মহিলাও না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: ১৯৯৯ সালে ১৫ নভেম্বর মেরুদন্ডহীন নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হয়েছিল আখ্যা দিয়ে শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আজ-কাল যারা নির্বাচন কমিশনার হন, তাদের মেরুদণ্ড নাই, তাদের কোনো রকমের ব্যক্তিত্ব নাই। মানুষ হিসেবে একটা যে মর্যাদা থাকে এই কমিশনারদের তাও নাই। বর্তমান নির্বাচন কমিশন পুরুষও না মহিলাও না। নির্বাচনে ক্যামেরা ব্যবহার করেছে, তারা এখন ক্যামেরা ব্যবহার করে ঢাকা বসে ভোট চুরি দেখেন।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো মাঠে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সরকারের ‘ভোটের অধিকার হরণের’ প্রতিবাদে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, হাওয়া ভবনোর কথা ভুলে যায়েন না। বর্তমানে যে পরিমাণে নিত্যপন্যের দাম বেড়েছে তা দিয়ে এখন মানুষের মুখে ভাত যায় না। শেখ হাসিনা বার বার বলেন খালেদা জিয়াকে জেলে পাঠাবেন, আপনি ভুলে যায়েন না যে, আপনি এ ধরণের কথা বললে বঙ্গবন্ধু অপমান হয়ে যায়। জমি জমা বিক্রি করে টাকা জমিয়ে রাখছি, যেদিন আমাকে বলবেন সেদিনি আমি ঋণ পরিশোধ করব।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আরও বলেন, ‘কয়েক দিন ধরে শুনছি, বন বিভাগ সখীপুরের স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছাড়ার নোটিশ দিচ্ছে। যাঁদের বাড়ি ঘর আছে, যারা ধান ফলায়, পাট ফলায়, সবজি চাষ করে, তাদের এক ইঞ্চি জায়গার মধ্যে যদি বন বিভাগ মাতব্বরি করতে যায়, তাদের সখীপুর থেকে তাড়িয়ে দেওয়া হবে। যার যেভাবে জায়গা আছে, সে ওই ভাবেই ভোগ করবে। এতে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।’

জনসভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খান সভাপতিত্ব বক্তব্য দেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, জেলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular