বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চেক প্রত্যাখান মামলায় টাঙ্গাইল শহর উপজেলা আ.লীগ নেতার কারাদণ্ড

টাঙ্গাইলে চেক প্রত্যাখান মামলায় টাঙ্গাইল শহর উপজেলা আ.লীগ নেতার কারাদণ্ড

নিউজ ডেস্ক: সাবেক ছাত্রলীগ নেতার দায়ের করা চেক প্রত্যাখান মামলায় টাঙ্গাইল শহর উপজেলা আওয়ামী লীগের সাবেক এক নেতাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে সাক্ষী-প্রমাণ ও শুনানি শেষে এ রায় দেন টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ায়েজ আল করুনী।

দণ্ডপ্রাপ্ত ওই নেতার নাম শেখ মিজানুর রহমান লিটন। তিনি টাঙ্গাইল শহর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।

মিজানুরের বিরুদ্ধে সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিলন মাহমুদ বাদী হয়ে গত ২৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

আদালত পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ছাড়াও মিজানুরকে ৯ লাখ টাকা অর্থদণ্ড করেছেন।

রায় ঘোষণার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম তালুকদার।

তিনি জানান, মিজানুর রহমান ব্যক্তিগত প্রয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মিলন মাহমুদের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১৪ লাখ টাকা ধার নেন। তিনি দুই দফায় ৯ লাখ টাকা পরিশোধের জন্য পৃথক দুইটি চেক মিলন মাহমুদকে দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন। মিলন ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর দেখা যায় সেখানে টাকা জমা নেই। চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখান হয়। পরে আদালতে মামলা করেন মিলন।

মামলার বাদী মিলন বলেন, মিজানুর টাকা ধার নিয়ে ফেরত দেননি। উল্টো আমাকে বিভিন্ন হামলা-মামলার হুমকি দিয়ে টাকা পরিশোধ না করতে নানান টালবাহানা করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular