শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeআন্তর্জাতিকঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলুঃ ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শুক্রবার সাভারের হেমায়েতপুর লাজ পল্লী মিলনায়তনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির’র সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাদল, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হোসেন খান, ডেসকু পরিশালক প্রকৌশলী আতাউল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদনা মোঃ আজাহারুল, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার,সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular