শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ছাদের পালস্টার খসে পড়ছে শ্রেণিকক্ষে; শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাশ করছে

টাঙ্গাইলে ছাদের পালস্টার খসে পড়ছে শ্রেণিকক্ষে; শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাশ করছে

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭ নং খিলগাতী দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ক্লাশ করছে। ছাদের পালস্টার মাঝে মধ্যে শ্রেণিকক্ষে খসে পড়ায় শিক্ষক -শিক্ষার্থীরা আতংকে পাঠ কার্যক্রম চলছে। এলাকার শিক্ষা বিস্তারের জন্য ১৯৩০ সালে এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হলেও অবকাঠামোগত দিক থেকে তেমন কোন উন্নয়ন ঘটেনি বলে এলাকাবাসীর অভিযোগ।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সেলিম জানান, ১৯৯২ সালে উপজেলা এলজিইডি’র তত্বাবধানে ২ কক্ষ বিশিষ্ট ৪৫ ফুট লম্বা এক তলা একটি বিল্ডিং নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১০ সালে তিন কক্ষ বিশিষ্ট আরোও একটি ভবন নির্মাণ করা হলেও দু’শতাধিক শিক্ষার্থীদের জন্য তা পর্যাপ্ত নয়।

শিক্ষার্থীদের ক্লাশে বসার আসন সংকট থাকায় একটি শ্রেণি কক্ষে টিনের পার্টিশন করে এবং ভবনের সিড়ি কোটার নিচে ক্লাশ নিতে হচ্ছে। এতে করে ক্লাশে পাঠদান ব্যাহত হচ্ছে। এ দিকে ১৯৯২ সালে বিএনপি’ সরকারের আমলে নির্মিত ভবনটির ২টি কক্ষই ঝুঁকিপূর্ণ এবং ক্লাশে পাঠদান অনুপযোগি হয়ে পড়েছে। শ্রেণি কক্ষের সংকট থাকায় বর্তমানে ঝঁকিপূর্ণ কক্ষ দু’টির মধ্যে একটিতে শিক্ষকদের অফিস এবং অপরটিতে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।

ক্লাশ চলাকালিন সময়ে শ্রেণিকক্ষে ভিম ও ছাদের পালষ্টার খসে পড়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সব সময় আতংকের মধ্যে থাকেন। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ঝুঁকিপূর্ণ কক্ষ দ’ুটি পরিত্যাক্ত ঘোষনা করেন এবং উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন। কিন্তু ৪/৫ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি কোন নতুন ভবনের বরাদ্দ হয়নি এ প্রতিষ্ঠানের জন্য।

প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোস্তফা কামাল জানান, দীর্ঘ দিন ধরে এ বিদ্যালয়ের শ্রেণি সংকট রয়েছে। নতুন ভবন নির্মাণ করে শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা জরুরী।

এ ব্যাপারে পাকুটিয়া ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি খান জানান, এ বিষয়ে আমি অবগত , অত্যন্ত ঝুঁকি নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা । যে কোন সময় একটা বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। শ্রেণি সংকট দুরীকরণে জরুরী ভিত্তিতে এ বিদ্যালয়ে একটি নতুন ভবন জরুরী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular