সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির অনুমানিক বয়স ৬০ বছর।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।

জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়ছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular