বুধবার, মে ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৫ প্রতারণা মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

টাঙ্গাইলে ৫ প্রতারণা মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে দায়ের করা টাঙ্গাইলে ৫ টি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন। টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২ সালে রাসেদ্দুজ্জামান বাদি হয়ে ৫ টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। সোমবার সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।

পরে আসামি পক্ষের আইনজীবী ফেন্সি খান ২ টি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩ টি মামলার জামিন আবেদন করেন। আদালত আবেদনকৃত ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দেন।
এএজেড

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular